ITC - Enduring Value Sunrise Pure Masala

Netaji Agradut Sangha

Coochbehar, Coochbehar

অষ্টমীর পূজার ভোগ
মহাষ্টমীর ভোগ বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার অন্যতম প্রধান আকর্ষণ। দুর্গাপূজার দিনগুলোর মধ্যে মহাষ্টমীকে সবচেয়ে পবিত্র এবং গুরুত্বপূর্ণ মনে করা হয়। আর এই দিনের প্রসাদ বা ভোগের আয়োজনও হয় অত্যন্ত রাজকীয় ও সুস্বাদু।
অষ্টমীর ভোগের মূল আকর্ষণ হল খুশবুদার খিচুড়ি এবং লাবড়া (বিভিন্ন রকমের শীতকালীন ও ঋতুভিত্তিক সবজি দিয়ে তৈরি একটি তরকারি)। খিচুড়ির সাথে সাধারণত পরিবেশন করা হয় ঘি এ ভাজা আলু, বেগুন বা পটলের মতো নানা পদের ভাজাভুজি। সাধারণত অষ্টমীর ভোগে সম্পূর্ণ নিরামিষ পদ পরিবেশন করা হয়। এই ভোগের মূল আকর্ষণ হল সুগন্ধি গোবিন্দ ভোগ চাল এবং সোনামুখ ডাল ও পাঁচ মেশালি বিভিন্ন ধরনের সবজি। ভোগের থালায় থাকে টক-মিষ্টি চাটনি, পাঁপড় এবং তৃপ্তিদায়ক পায়েস ও লুচি। অনেক বাড়িতে লুচি আলুর দম এবং সুজির হালুয়াও ভোগ হিসেবে দেওয়া হয়। এই প্রসাদ রান্নার ক্ষেত্রে কঠোর পরিচ্ছন্নতা ও শুদ্ধতা বজায় রাখা হয়। পূজার ঢাকের আওয়াজ ধূপ-ধুনার গন্ধ আর শঙ্খ ধ্বনির মাঝে মন্ডপে মন্ডপে সারিবদ্ধ ভাবে অষ্টমীর ভোগ খাওয়ার আনন্দ অতুলনীয়। এটি জাত পাত নির্বিশেষে সব মানুষকে এক সারিতে নিয়ে আসে।
অষ্টমীর দিন সকাল সকাল পাড়ার মা-বোন কাকিমারা এসে একসাথে হয়ে সবজি কাটার আনন্দ উপভোগ করে। ছেলেরাও পিছিয়ে থাকে না, তারাও জল এনে দেওয়া, সবজি ধোওয়া এই কাজগুলি করে এবং সবাই অষ্টমীর পূজা উপভোগ করে।

Puja voting code
SUN0050
WhatsApp VOTE SUN0050 to +91 91470 77170
Live rank #260 0 votes
Vote on WhatsApp