ITC - Enduring Value Sunrise Pure Masala

Swadhin Bharat Club

Coochbehar, Coochbehar

মায়ের ভোগে মিলনের উৎসব
কোচবিহারের গুড়িয়াহাটির এক নম্বর কালীঘাট রোডে দুর্গাপূজা এলেই গুঁড়িয়াহাটি স্বাধীন ভারত ক্লাব ও পাঠাগার-এর প্রাঙ্গণ যেন আনন্দের রান্নাঘরে পরিণত হয়।
মহাষ্টমীর সকাল থেকেই শুরু হয় ভোগ রান্নার তোড়জোড়। বিশাল উঠোনে বসানো হয় বড় বড় উনুন। আগুনের লেলিহান শিখায় যখন কড়াই গরম হয়ে ওঠে, তখন তার মধ্যে মুগডাল পড়তেই ভেসে আসে ভাজা ডালের অপূর্ব গন্ধ। পাশে কেউ ঝুড়ি ভর্তি আলু, কুমড়ো, বেগুন আর পটল কাটছে। অন্যদিকে বড় হাঁড়িতে ধীরে ধীরে ফুটছে খিচুড়ি। খুন্তি দিয়ে নাড়তে নাড়তে স্বেচ্ছাসেবকদের মুখে ঘাম, কিন্তু চোখেমুখে আনন্দ।
কেউ চেঁচিয়ে বলে, “আর একটু নুন দাও!” আবার কেউ হাসতে হাসতে বলে, “লাবড়াটা যেন একেবারে মায়ের পছন্দমতো হয়!” রান্নাঘরের চারপাশে ছড়িয়ে পড়ে ঘি, পাঁচফোড়ন আর গরম মশলার মিষ্টি গন্ধ। দূর থেকে ভেসে আসে ঢাকের আওয়াজ।
দুপুরে ভোগ পরিবেশনের সময় দীর্ঘ সারি। পাতায় পাতায় খিচুড়ি, লাবড়া, বেগুন ভাজা, চাটনি আর পায়েস। সবার মুখে তৃপ্তির হাসি। সেই মুহূর্তে বোঝা যায়—মায়ের ভোগ শুধু খাবার নয়, এটি মানুষের ভালোবাসা ও মিলনের উৎসব।

Puja voting code
SUN0049
WhatsApp VOTE SUN0049 to +91 91470 77170
Live rank #265 0 votes
Vote on WhatsApp