ITC - Enduring Value Sunrise Pure Masala

SHYAMAPRASAD ROAD DURGA PUJA COMMITTEE

SILCHAR, CACHAR

শ্রী শ্রী শ্যামাপ্রসাদ রোড দুর্গাপূজা পরিচালনা কমিটি, শিলচর এ বছর ৫৭তম শারদীয়া দুর্গোৎসবে পদার্পণ করেছে। ৫৭ বছরের এই পথচলায় দুর্গাপূজা আজ শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, হয়ে উঠেছে এলাকার মানুষের মিলন, ঐক্য, সম্প্রীতি ও সামাজিক বন্ধনের উৎসব। প্রবীণ নাগরিকদের আশীর্বাদ ও অংশগ্রহণে পূজার শুভ সূচনা করা হয়, যা দীর্ঘ ঐতিহ্য ও প্রজন্মের প্রতি শ্রদ্ধার প্রতীক।
ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রতিদিন মায়ের উদ্দেশ্যে বিভিন্ন ভোগ নিবেদন করা হয়। ষষ্ঠীতে মিষ্টি ও ফল, সপ্তমীতে মিষ্টিভোগ, ফলপ্রসাদ, লুচি, পায়েস, সুজি, খিচুড়ি, পাঁচরকম ভাজা, লাবড়া ও চাটনি থাকে। অষ্টমীতে পিঠা, নারকেলের নাড়ু, লাড্ডু, কচুরি ও অন্নভোগের সঙ্গে পায়েস, চাটনি ও রসগোল্লা নিবেদন করা হয়। নবমীর বিশেষ মহাভোগে থাকে পুষ্পান্ন, ছোলার ডাল, ভাজা, পনির, কোপ্তা, ধোকার তরকারি, চাটনি, পায়েস ও পাপড়। দশমীতে থাকে ৫১ রকমের মিষ্টিভোগ এবং দই-চিঁড়া।
এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য নারীশক্তির সক্রিয় অংশগ্রহণ। ধর্মীয় আচার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্যবস্থাপনার ক্ষেত্রে মহিলারা ভূমিকা পালন করেন। কমিটির সভাপতি ও কোষাধ্যক্ষও মহিলা। শঙ্খধ্বনি, ধুনুচি নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু, যুবক-যুবতী, মহিলা ও প্রবীণরা অংশ নেন। প্রতিদিন দর্শনার্থীর সমাগমে মণ্ডপ হয়ে ওঠে মিলনমেলা। নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টা, প্রবীণদের আশীর্বাদ এবং সকলের ভালোবাসায় এই ৫৭ বছরের দুর্গোৎসব আজ ঐতিহ্য, নারীশক্তি ও সম্প্রীতির এক গৌরবময় প্রতীক।

Puja voting code
SUN0046
WhatsApp VOTE SUN0046 to +91 91470 77170
Live rank #36 121 votes
Vote on WhatsApp