ITC - Enduring Value Sunrise Pure Masala

Hattala Sarbijanin Durgotsav

Rampurhat, Birbhum

আমাদের ঐতিহ্য, আমাদের গর্ব ❤️ হাটতলা সার্বজনীন দুর্গোৎসব | রামপুরহাট, বীরভূম স্থাপিত: ১৯৫৩ | ৭৩তম বর্ষ
কিছু পুজো শুধু উৎসব নয়, তা হয়ে ওঠে প্রজন্মের পর প্রজন্মের আবেগ, বিশ্বাস ও ভালোবাসার ঠিকানা। ১৯৫৩ সালে শুরু হওয়া হাটতলা সার্বজনীন দুর্গোৎসব আজ বীরভূমের অন্যতম বৃহৎ পুজো। জেলার অন্যতম সুউচ্চ ও বৃহৎ প্রতিমার জন্য এটি বিশেষভাবে পরিচিত। লক্ষাধিক ভক্তের সমাগম ও বীরভূমবাসীর ভালোবাসায় আমাদের মা দুর্গা আজ “রানী মা” নামে সমাদৃত।
এবারে ৭৩তম বর্ষে আমাদের থিম “সনাতনী”—যা আমাদের শিকড়, সংস্কৃতি ও চিরন্তন ঐতিহ্যের এক নিবিড় প্রকাশ। প্রতি বছর রানী মায়ের চরণে নিবেদিত '৫৬ ভোগ' আমাদের পুজোর অন্যতম বিশেষ আকর্ষণ। এছাড়া নবমীতে পাড়ার সকলের জন্য ভোগপ্রসাদের আয়োজন করা হয়, যেখানে সবাই মিলে উৎসবের আনন্দ ভাগ করে নেন।
সময়ের সঙ্গে ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে Facebook, Instagram ও YouTube-এ আমাদের সক্রিয় উপস্থিতি রয়েছে। বীরভূমের প্রথম দুর্গাপুজো কমিটি হিসেবে আগামী ১০ অক্টোবর ২০২৬-এ আমরা নিজস্ব Website চালু করতে চলেছি—যা আমাদের পথচলার এক নতুন অধ্যায়। প্রতি বছর স্বনামধন্য মিডিয়া হাউস, বিভিন্ন সংগঠন ও প্রশাসনিক স্তরের সম্মান ও পুরস্কার আমাদের অনুপ্রেরণা জোগায়।
হাটতলা সার্বজনীন দুর্গোৎসব

Puja voting code
SUN0039
WhatsApp VOTE SUN0039 to +91 91470 77170
Live rank #34 117 votes
Vote on WhatsApp