Malipara Sarbojanin Durga Puja committee
Rajnagar, Birbhum
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। এটি শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, মিলন ও সম্প্রীতির উৎসব। শরৎ এর কাশ ফুল, আগমনীর সূর ও ঢাকের তালে মা দুর্গার আগমন ঘটে। তিনি অশুভ শক্তিকে বিনাশ কোরে শুভ শক্তিকে প্রতিষ্ঠা করে।
2026 সালে রাজনগরের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে মালিপাড়া সার্বজনীন দূর্গা পূজা কমিটি। এটি রাজনগরের প্রথম সম্পূর্ণ মহিলা পরিচালিত পূজা কমিটি।
মালিপাড়া ত্রাণ সমিতি ক্লাবের "মায়েরা - বোনেরা" এই পূজার আয়োজন করেছেন। যেখানে দেবী নিজের নারী শক্তির প্রতীক, সেখানে নারীদের পরিচালনায় পূজা এক গর্বের বিষয়। পুজো মনে শুধু আলো, আনন্দ ও প্যান্ডেল ইত্যাদি নয়। পুজোর আনন্দ লুকিয়ে থাকে ভোগের থালায়। এবারে আমাদের মালিপাড়া "ত্রাণ সমিতির" পরিচালনায় অনুষ্ঠিত পূজা প্যান্ডেল এর থিম - ' নারী শক্তির আবির্ভাব '। মহা ষষ্ঠীর দিন মালিপাড়ার ক্লাবে গ্রামের ও আশেপাশের দরিদ্র মানুষদের বস্ত্র বিতরণ করা হয়, তাছাড়াও গ্রামের সকল মানুষদের বসিয়ে নবমীর দিন ভোগ প্রসাদ বিতরণ করা হয়। পাড়ার সমস্ত যুবকেরা বালতি করে সকলকে প্রসাদ বিতরণ করে। এর পাশাপাশি সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী দিন পর্যন্ত পাড়ার সকল ছোট্ট ' ভাই - বোনের ' অনুষ্ঠানে অংশ গ্রহণ করে এবং অনুষ্ঠানের শেষে সকল কে পুরস্কার বিতরণ করা হয়, এবং দশমীর দিন আমরা গ্রামের সকলে মিলে "প্রতিমা নিরঞ্জন করি"।