Rajnagar Barabajar Sarbojonin Durga Puja
Rajnagar, Birbhum
দুর্গাপূজোর সানরাইজ সাতকাহন (রাজনগর বড়বাজার সার্বজনীন দুর্গাপূজা)
দশপ্রহরণ ধারিণী মা দুর্গা শরৎকালে সাদা কাশফুল এবং শিউলির সুবাসের সঙ্গে মর্তে আবির্ভূত হন।
জগৎ জননী মা দুর্গা আবির্ভাবের সঙ্গে সঙ্গে চারদিকের পরিবেশ আনন্দিত হয়ে ওঠে। শরতের নীল আকাশ ও সোনা রোদে ঝলমলে ওঠে, শিশিরে শিশিরে শরতের আকাশে ভোরের আগমনীর সুর শোনা যায়।
মহালয়ার মাধ্যমে দুর্গাপূজোর সূচনা হয়। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে দেবীর আরাধনা করা হয়। মণ্ডপে সুন্দর প্রতিমা, আলোকমসজ্জা, পুজো, অঞ্জলি ও আরতির পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নতুন পোশাক পরে পরিবার ও বন্ধুদের সঙ্গে মণ্ডপে ঘুরে বেড়ানো এবং আনন্দ উৎসবে অংশ নেওয়া এই সময়ের বিশেষ আকর্ষণ। দুর্গাপূজো মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ভাতৃত্ববোধ গড়ে তোলে। বিজয়াদশমীর দিন সিঁদুর খেলা তৎপরে প্রতিমা বিসর্জনের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে। বিদায়ের বেদনার মধ্যেও মানুষ পরের বছর দেবীর আগমনের অপেক্ষায় থাকে। ত্রয়োদশীর দিন খিচুড়ী প্রসাদের ব্যবস্থা থাকে এদিকের একমাত্র পছন্দসই মশলা সানরাইজ কোম্পানীর মশলা রান্নায় ব্যবহার করা হয়। রাজনগর বড়বাজার সার্বজনীন দুর্গাপূজা শতাব্দী প্রাচীন পূজা।এটাই রাজনগরের প্রথম দুর্গাপূজো। মন্দির না থাকার জন্য পূর্বে দুর্গাপূজার স্থান পরিবর্তিত হত। এখন সকলের প্রচেষ্টায় দুর্গা মন্দির নির্মাণ হয়েছে এবং ঐ মন্দিরের ভিতরেই পূজা হয়।
তাই দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির ঐতিহ্য,সাংস্কৃতিক আনন্দ ও মিলনের এক উজ্জ্বল প্রতীক।