ITC - Enduring Value Sunrise Pure Masala

Mali Para Sarbojanin Durga Utsav

Rajnagar, Birbhum

দুর্গাপূজা শুধু আলো বা নতুন জামা নয়, এর আসল প্রাণ মায়ের ভোগে। ত্রাণ সমিতির পরিচালনায় "মালিপাড়া সার্বজনীন দুর্গোৎসব" এবার ত্রয়োদশ বছরে পদার্পণ করল। এবারের থিম 'দেবীর আরাধনায় দেবী'রাই। অর্থাৎ, যে মহিলারা ঘর-পরিবার ও মাঠ-ঘাট সামলান, ত্রাণ সমিতির সেই মহিলা সদস্যরাই মায়ের আরাধনার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন।
প্রতি বছর নবমীর দিন দেবীকে নিবেদনের সাথে সাথে গ্রামের সকলের জন্য ভোগের আয়োজন হয়। খিচুড়ি, বেগুনভাজা, পঞ্চরত্ন, পায়েস ও মিষ্টি দিয়ে সাজানো এই ভোগ নিছক খাবার নয়, সমতার প্রতীক। সব বিভেদ ভুলে শালপাতায় পাশাপাশি বসা প্রমাণ করে—মায়ের কাছে সবাই শুধু সন্তান, সবাই সমান।
কোনো ক্যাটারার নয়, পাড়ার মা-কাকিমারা শাড়ির আঁচল গুঁজে সবজি কাটেন, কাকা-দাদারা বাজার থেকে চাল-ডাল আনেন এবং যুবকেরা বালতি-হাতা ধরে সুষ্ঠুভাবে ভোগ বিতরণ করে।
চাঁদা দেওয়া, প্যান্ডেল বাঁধা, ভোগ রাঁধা বা পাতাপাড়ার মতো ছোট ছোট কাজে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে গ্রামের এতগুলো পরিবার মিলে একটি অখণ্ড পরিবার হয়ে ওঠে। উৎসব শেষে প্যান্ডেল বা আলো খুলে গেলেও, একসঙ্গে বসে ভোগ খাওয়ার এই অমলিন স্মৃতি সারা বছর থেকে যায়। 🙏

Puja voting code
SUN0033
WhatsApp VOTE SUN0033 to +91 91470 77170
Live rank #195 4 votes
Vote on WhatsApp