ITC - Enduring Value Sunrise Pure Masala

Bautia Shibtala Sarbojanin Durgapuja Samity

Nalhati, Birbhum

শরতের অরুণ আলোর অঞ্জলিতে ধরাতল আজ উদ্ভাসিত, শিশিরসিক্ত শিউলির গন্ধে চতুর্দিক বিমোহিত। নীল আকাশে সাদা মেঘের ভেলা আর নদীর চরে শুভ্র কাশফুল জগন্মাতা মহামায়ার আগমন বার্তা ঘোষণা করছে। এই পুণ্যলগ্নে আমরা, 'বাউটিয়া শিবতলা সার্বজনীন দুর্গাপূজা সমিতি', অন্তরের ভক্তি ও সকলের সহযোগিতাকে পাথেয় করে ৫২তম বর্ষে উমা বন্দনায় ব্রতী হয়েছি।
এবারে আমাদের থিম—মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের পুণ্যতীর্থ অযোধ্যায় নবনির্মিত রামমন্দির। উৎসবের দিনগুলিতে বিগত বছরগুলির মতোই আমাদের পূজামণ্ডপে জনজোয়ারের প্রতীক্ষায় আমরা প্রহর গুনছি।
এমতাবস্থায়, আমরা 'সানরাইজ পূজার স্বাদকাহন' প্রতিযোগিতায় স্থান লাভের প্রত্যাশায় কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন রাখছি। আমাদের এই পূজা প্রচেষ্টাটি প্রতিযোগিতায় সফল হলে আমরা অত্যন্ত কৃতার্থ বোধ করব এবং আমাদের দীর্ঘ পরিশ্রম ও স্বপ্ন সার্থক হয়েছে বলে মনে করব।

Puja voting code
SUN0031
WhatsApp VOTE SUN0031 to +91 91470 77170
Live rank #22 178 votes
Vote on WhatsApp