ITC - Enduring Value Sunrise Pure Masala

Dubrajpur Uttaranchal Club

Dubrajpur, Birbhum

রঞ্জনবাজার সর্বজনীন দুর্গোৎসব পরিচালনায় 'দুবরাজপুর উত্তরাঞ্চল ক্লাব'-এর ২০২৬ বর্ষের দুর্গাপুজোর থিম “বন্দেমাতরম”। প্রতিবারের মতো এবারও আমাদের পুজো সমগ্র বীরভূম জেলার আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে বলে আমরা আশাবাদী।
“বন্দেমাতরম” কেবল শব্দ বা গান নয়; এটি মাটির প্রতি ভালোবাসা, মানুষের প্রতি শ্রদ্ধা ও দেশের প্রতি আবেগের বহিঃপ্রকাশ। দুর্গাপুজো আমাদের কাছে নিছক ধর্মীয় উৎসব নয়, বরং জাতি-ধর্ম-ভাষার বিভেদ ভুলে সম্প্রীতি ও মিলনের উৎসব।
আমাদের এবারের বার্তা— দেশ ও নিজের পরিচয়কে ভালোবাসবো, তবে অন্যকে ঘৃণা বা ছোট করে নয়। দেশপ্রেম হোক ভালোবাসা, মানবতা ও ঐক্যের প্রতীক।
মা দুর্গার অশুভ বিনাশী শক্তির মতোই সমাজ থেকে হিংসা, বিদ্বেষ ও বিভাজন দূর হয়ে মানবতার জয় হোক।
আজকের এই থিমের মাধ্যমে আমরা বলতে চাই— “বন্দেমাতরম” হোক ভালোবাসার উচ্চারণ, ঐক্যের আহ্বান এবং মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার।
আমাদের মণ্ডপ কেবল দর্শনের নয়, ভাবনারও জায়গা হয়ে উঠুক। মায়ের কাছে আমাদের একটাই প্রার্থনা—দেশকে ভালোবাসার শক্তি দাও এবং ভেদাভেদ ভুলে একে অপরকে ভালোবাসার মন দাও।
জয় মা দুর্গা। বন্দেমাতরম।

Puja voting code
SUN0023
WhatsApp VOTE SUN0023 to +91 91470 77170
Live rank #243 0 votes
Vote on WhatsApp