Darpashila Sarbojanin Durga Utsav
Darpashila, Birbhum
দারপাশীলা সার্বজনীন দুর্গোৎসব দারপাশীলার দুর্গাপূজা এবার ১৯ বছর পূর্ণ করল। গ্রামবাসীর আন্তরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগে পূজার পাঁচদিন গোটা গ্রাম উৎসবমুখর হয়ে ওঠে। সকলে একসঙ্গে আনন্দ ভাগ করে নেন, সুদৃঢ় হয় পারস্পরিক সৌহার্দ্য ও একাত্মতার বন্ধন। পূজা উপলক্ষে বস্ত্র বিতরণ ও প্রসাদ বিতরণের পাশাপাশি থাকে ছোটদের নাটক, কবিতা এবং নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। শিশুদের অংশগ্রহণে আয়োজন আরও প্রাণবন্ত হয়ে ওঠে। আর বস্ত্র ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উৎসবের আনন্দ পৌঁছে যায় মানুষের কাছে। ভক্তি, সংস্কৃতি ও সামাজিক সহযোগিতার মেলবন্ধনে পূর্ণতা পায় আমাদের এই দুর্গোৎসব।