ITC - Enduring Value Sunrise Pure Masala

Sri Sri Maa Jagodamba Thakur Rani Trast

Bolpur, Birbhum

শ্রী শ্রী মা জগদম্বা ঠাকুরানির কৃপা ও নির্দেশে ২০১৯ সালে দেবী বিগ্রহ প্রতিষ্ঠার মাধ্যমে শারদীয়া মহাপূজার সূচনা হয়। সারা বছর মায়ের নিত্যপূজার পাশাপাশি শারদীয়া পূজায় চারদিন ব্যাপী বিশেষ আয়োজন থাকে।
মাতৃপূজার অন্যতম প্রধান আকর্ষণ হলো মায়ের ভোগ, যা পেতে দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন। মায়ের বাল্যভোগে থাকে খিচুড়ি, নবরত্ন তরকারি, মাছ ভাজা, পায়েস ও চাটনি। দ্বিপ্রাহরিক ভোগে নিবেদন করা হয় বাসন্তী পোলাও, নয় রকম ভাজা, মাছ ভাজা, আলুর দম/ফুলকপির রসা/পনির, হাঁসের ডিম, বলির মাংস, পাঁচ পদের মাছ, চাটনি, পায়েস, দই, মিষ্টি ও পান। আবার সন্ধ্যায় শীতল ভোগে লুচি, সুজির হালুয়া, মিষ্টি, নাড়ু এবং কেশর দুধ নিবেদন করা হয়।
শাস্ত্রে বলা হয়েছে, 'ভোগ দর্শনে দুর্ভোগ কাটে'। তাই কেবল প্রসাদ গ্রহণ নয়, মায়ের পুণ্য ভোগ দর্শনের জন্যও বহু মানুষের সমাগম হয়। ভক্তদের দৃঢ় বিশ্বাস, মায়ের এই ভোগ দর্শন ও প্রসাদ গ্রহণের মাধ্যমে জীবনের সমস্ত বাধা-বিপত্তি দূর হয় এবং দেবীর অশেষ আশীর্বাদ লাভ করা যায়।

Puja voting code
SUN0021
WhatsApp VOTE SUN0021 to +91 91470 77170
Live rank #124 30 votes
Vote on WhatsApp