ITC - Enduring Value Sunrise Pure Masala

Noyadangal Puja Committee

Bolpur, Birbhum

নওয়াডাঙ্গাল সার্বজনীন দুর্গাপূজো
নওয়াডাঙ্গাল সার্বজনীন দুর্গাপূজা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি গ্রামবাসীর মহামিলনমেলা। পূজা কমিটির সুব্যবস্থাপনা, মণ্ডপ ও আলোকসজ্জা এই উৎসবকে অনন্য মাত্রা দেয়। এখানে জাতি-ধর্ম নির্বিশেষে সকলে এক হয়ে পুজোর জোগাড়, ভোগ নিবেদন ও প্রসাদ বিতরণের কাজ নিজেরাই করেন, যা সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করে। মণ্ডপে ঢাকের বাদ্যি, ধুনুচি নাচ ও প্রসাদ গ্রহণের মাধ্যমে প্রতিটি ঘরে আনন্দ ছড়িয়ে পড়ে। গ্রামের ছেলেমেয়েরা নাচ, গান, আবৃত্তি ও নাটকের মাধ্যমে নিজেদের প্রতিভা ও সংস্কৃতির পরিচয় তুলে ধরে। যুগ যুগ ধরে এই পুজো পারস্পরিক প্রীতির এক অপূর্ব নিদর্শন।
পুজোর মূল আকর্ষণ হলো মহাসপ্তমীর সকালে ঘট আনা। এই সময় ছোট থেকে বড় সমস্ত পুরুষদের ধুতি-পাঞ্জাবি এবং মহিলাদের শাড়ি পরা বাধ্যতামূলক, যা অন্য কোনো গ্রামে দেখা যায় না। সপ্তমী থেকে দশমী পর্যন্ত প্রতিদিনের নানা অনুষ্ঠান দেখতে আশেপাশের গ্রামের মানুষও ভিড় জমান। দৈনন্দিন ব্যস্ততার মাঝেও এই সময় গ্রামে প্রচুর আত্মীয়-স্বজনের আগমন ঘটে। শত ব্যস্ততা ভুলে সকলে একসাথে এই দিনগুলি উপভোগ করেন, যা আগামী প্রজন্মের মনেও এক নতুন অনুভূতির সঞ্চার করে।

Puja voting code
SUN0016
WhatsApp VOTE SUN0016 to +91 91470 77170
Live rank #251 0 votes
Vote on WhatsApp