Nichupatty United Club
Bolpur, Birbhum
বীরভূমের বোলপুরে (পিন কোড- ৭৩১২০৪) 'ইউনাইটেড ক্লাব' এবং 'পাঞ্চজন্য নাট্য সংস্থা'-র যৌথ উদ্যোগে আয়োজিত হয় 'নীচুপট্টি নায়েকপাড়া সার্বজনীন দুর্গোৎসব'।
প্রতি বছর আমাদের ক্লাবের দুর্গাপুজোর চারদিনই ভোগ মন্দিরে অত্যন্ত নিষ্ঠা ও যত্নের সঙ্গে বেশ কয়েক রকমের নিরামিষ পদ রান্না করা হয়। প্রতিদিন সন্ধ্যায় মায়ের আরতি সম্পন্ন হওয়ার পর, মন্দিরে আগত সকল দর্শনার্থীদের মাঝে সেই প্রসাদ বিতরণ করা হয়।
মায়ের ভোগের এই বিশেষ পদগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো— পোলাও, পনিরের তরকারি, ফ্রায়েড রাইস, লুচি, বোদে, পায়েস, খিচুড়ি ইত্যাদি।